চাঁদপুর সদর উপজেলার প্রবাসী অধ্যুষিত বাগাদী ও বালিয়া ইউনিয়নের একাধিক গ্রামে গত দুই সপ্তাহের মধ্যে বেশ কয়েকটি ডাকাতি ও চুরির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ঘরের লোকজনের গলায় ছুরি ধরে নিয়ে গেছে মূল্যবান জিনিসপত্র। পুরুষশূন্য পরিবারগুলো এখন আতঙ্কে রাত কাটাচ্ছে।
সরেজমিন বালিয়া ইউনিয়নের সাপদী গ্রামের ইসমাইল খানের সাথে কথা হলে তিনি জানান, ১৪ অক্টোবর রাতে তার বাড়িতে কেউ না থাকায় দুর্বৃত্তরা ঘরের দরজার তালা ভেঙে ঘরে থাকা দু’টি স্টিলের আলমিরার তালা ভেঙে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। ঘটনার পরিদন সকালে তিনি এসে এই দৃশ্য দেখতে পেয়ে এলাকাবাসীকে জানান। একই এলাকার লতিফ গাজীর প্রবাসী ছেলের ঘরে ১৩ অক্টোবর রাতে জানালার গ্রিল কেটে মুখোশ পরে ডাকাতরা প্রবেশ করে প্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ধরে ঘরে থাকা ১৫ হাজার টাকা এবং ছয় ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এ দিকে পাশের বাগাদি ইউনিয়নের ব্রাহ্মণ সাখুয়া গ্রামের মোরশেদ খানের বাড়ির গোলাপ হোসেন খান লিটনের ঘরে ১৪ অক্টোবর রাতে লিটনের স্ত্রী সিরিনের গলায় ছুরি ধরে ডাকাতির চেষ্টা করে মুখোশ পরিহিত ডাকাত দলের সদস্যরা। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্যা পাটওয়ারীকে ডাকাতির ঘটনা জানানো হলে তিনি বলেন, এ বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। আমি ইউপি সদস্যের সাথে কথা বলে আপনাদের জানাব।
বাগাদী ইউনিয়নের ইউপি সদস্য মনির হোসেন বলেন, ব্রাহ্মণ সাখুয়া গ্রামে দু’টি ডাকাতির ঘটনা জানতে পেরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে আমি তাদের সার্বিক সহযোগিতা করব। এই ওয়ার্ডের গ্রাম পুলিশ মারা যাওয়ায় রাতে কেউ টহল দিতে পারছে না।
চাঁদপুর সদরে ডাকাত আতঙ্কে কয়েক গ্রামবাসী
চাঁদপুর সদর উপজেলার প্রবাসী অধ্যুষিত বাগাদী ও বালিয়া ইউনিয়নের একাধিক গ্রামে গত দুই সপ্তাহের মধ্যে বেশ কয়েকটি ডাকাতি ও চুরির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ঘরের লোকজনের...



