খুলনার পাইকগাছা উপজেলায় করা নাশকতার মামলায় যুবদলের কয়রা উপজেলা শাখার আহ্বায় শরিফুল ইসলামকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ অক্টোবর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে কয়রা থানা পুলিশের সহতায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করার হয়।

তিনি কয়রার সদর ইউনিয়নের আবু সাঈদ মোড়লের ছেলে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম জানান, গত ২০২২ সালের ৭ ডিসেম্বর উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্টপুর গ্রামের একটি চাউলকলে বসে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা সরকার বিরোধী নাশকতার পরিকল্পনা করছিল। ওই ঘটনায় ওই সময়েই পাইকগাছা থানায় ৩৪ জনের নাম উল্লেখ ও সন্দিগ্ধ ৭০-৮০ জনকে আসামি করে একটি মামলা হয়।

সর্বশেষ ওই মামলায় কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুলকে সন্দিগ্ধ হিসেবে গ্রেফতার করা হয়েছে।