হবিগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে বিজ্ঞ আদালত।
বৃহস্পতিবার হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক মো: জাহিদুল হক এ রায় ঘোষনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন চুনারুঘাট উপজেলার সাদেকপুর গ্রামের মরহুম হরমুজ আলীর ছেলে (স্বামী) রাসেল মিয়া, রাসেল মিয়ার মা তাহেরা বেগম, রাসেল মিয়ার ভাই কাউছার মিয়া, বোন রুজি আক্তার ও হুসনা আক্তার।
আদালত সূত্রে জানা গেছে, রায় ঘোষনার সময় কাউছার মিয়া ছাড়া অন্যরা উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সনের ১৫ সেপ্টেম্বর রাসেল মিয়ার স্ত্রী আয়েশা স্বামীর বাড়িতে নির্যাতনে খুন হন। এ ঘটনায় তার (আয়েশা) বাবা আব্দুস সাত্তার মামলা করেন। রাষ্ট্রপক্ষ ১২ জন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন। পরে বৃহস্পতিবার জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষনা করা হয়।
রাষ্ট্রপক্ষে পিপি আবুল মনসুর রায়ে সন্তোষ প্রকাশ করেন।



