টঙ্গীতে বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির এক প্রস্তুতি সভা থেকে অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ঢাকায় বিএনপির মহাসমাবেশ সফল করতে শ্রমিকদলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার টঙ্গী দত্তপাড়ায় নিজ বাসভবনের রাজনৈতিক কার্যালয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করেন।
সালাহ উদ্দিন সরকার জানান, সভা চলাকালে বিপুলসংখ্যক পুলিশ তার বাড়ি ঘেরাও করে অবস্থান নেয়। একপর্যায়ে সন্ধ্যায় পুলিশ ফিল্মি কায়দায় বাড়ির ভেতর ঢুকে ধরপাকড় শুরু করে। এ সময় তিনটি গাড়িতে উঠিয়ে অর্ধশতাধিক নেতাকর্মীকে থানায় নিয়ে যায়। আটককৃতদের মধ্যে মহানগর শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবদুল মোমেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি মো: শরাফত হোসেন, গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। সভা থেকে তাকেও আটক করে পুলিশের গাড়িতে উঠানো হলেও পরে শারীরিক অসুস্থতার কারণে ছেড়ে দেয়।
টঙ্গীতে বিএনপির প্রস্তুতি সভা থেকে অর্ধশতাধিক নেতাকর্মী আটক
টঙ্গীতে বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির এক প্রস্তুতি সভা থেকে অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ঢাকায় বিএনপির মহাসমাবেশ সফল করতে শ্রমিকদলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার...



