সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তথা নৌকার মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চান যুক্তরাজ্য প্রবাসী ও সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আব্দুল গণি। নির্বাচনকে সামনে রেখে দলের কেন্দ্র ও স্থানীয় নেতাকর্মীদের সাথে দৌড়ঝাপ শুরু করেছেন তিনি। ইতোমধ্যে এলাকায় তাকে সংসদ সদস্য প্রার্থী করার দাবিতে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন টানিয়ে প্রচারণায় চালাচ্ছেন তার কর্মী-সমর্থকরা।
জানা যায়, ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামে জন্মগ্রহণকারী আব্দুল গণি ছাত্রজীবনে খুব মেধাবী ছিলেন। লেখক, গবেষক ও অর্থনীতিবিদ হিসেবেও তার বেশ পরিচিতি রয়েছে। যুক্তরাজ্যের নামকরা দু’টি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স ও এমবিএ করেছেন তিনি। বর্তমানে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে এলএলএম ও বার এট ল করছেন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। এ জন্য বিগত চারদলীয় সরকারের আমলে জেল খেটেছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের লন্ডন শাখার সাধারণ সম্পাদক এবং নিজ এলাকায় তার মায়ের নামে প্রতিষ্ঠিত দাতব্য প্রতিষ্ঠান সুরেজা খাতুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এ ফাউন্ডেশনের মাধ্যমে তিনি এলাকায় শিক্ষা বিস্তারে অনেক কাজ করে যাচ্ছেন। ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিদেশী বন্ধু’ ও ‘ডাইনামিক অ্যান্ড স্ট্রাটেজিক লিডারশিপ দ্যা ওয়ার্ল্ড শেখ হাসিনা এমপি’ নামে তার লেখা দু’টি বই রয়েছে।
মোহাম্মদ আব্দুল গনি বলেন, আমি ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শের সক্রিয় কর্মী। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জেল খেটেছি। বিগত সময়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছি। এলাকার মানুষের জন্য আমার পরিবারের পক্ষ থেকে একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলছে। আওয়ামী লীগ আমাকে সিলেট-২ আসনে দলীয় মনোনয়ন দিলে আমি দল ও এলাকার মানুষের জন্য নির্বাচন করব।
সিলেট-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান আব্দুল গনি
সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তথা নৌকার মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চান যুক্তরাজ্য প্রবাসী ও সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ...



