সিরাজগঞ্জের রায়গঞ্জে ‘দৈনিক নয়া দিগন্ত‘ পত্রিকার ১৯ তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।

শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় দাদপুর সাহেবগঞ্জ দ্ধি-মুখি উচ্চবিদ্যালয় কক্ষে, দৈনিক নয়া দিগন্ত রায়গঞ্জ উপজেলার সংবাদদাতা সোহেল রানার সভাপতিত্বে ও তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ প্রভাষক আব্দুল বাড়ীকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সলঙ্গা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আশরাফ।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক, নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিনিয়র প্রভাষক কাউসার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার সরকার, নলকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জাব্বার সরকার, প্রভাষক শ্রী যুগোল চন্দ্র ঘোষ, দাদপুর সাহেবগঞ্জ দ্ধি-মুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, দাদপুর জি আর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুঞ্জুরুল ইসলাম, সলঙ্গা থানা প্রেস ক্লাবের সভাপতি কোরবান আলী, সিরাজগঞ্জ বার্তার-ব্যবস্থাপনা সম্পাদক আবির, ঢাকা টাইমস পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল মান্নান, দৈনিক জনকণ্ঠের উল্লাপাড়া উপজেলার নিজস্ব সংবাদদাতা লিখন আহম্মেদ প্রমুখ।