পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বসতঘর ভাঙচুর ও অবৈধভাবে জমি দখলের ঘটনায় নারীসহ দু’জন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিকার চেয়ে বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবার।
ভুক্তভোগী পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফাহিমা আক্তার অভিযোগ করেন বলেন, পৌর শহরের সবুজ নগর এলাকায় সাড়ে ২৮ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হয়ে পাঁচটি পরিবার দীর্ঘ দিন ধরে বসতবাড়ি করে বসবাস করে আসছিল। ওই জমির মালিকানা দাবি করে ফুলঝুড়ি গ্রামের হাসেম খানের ছেলে জিয়া খান ও ৯ নম্বর ওয়ার্ডের (থানা পাড়া রোড) বাবুল মৃধার স্ত্রী হ্যাপী বেগম অবৈধভাবে দখলের পাঁয়তারা করে আসছিল। এ নিয়ে মামলা চলমান ও উচ্চ আদালতে স্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত ২৩ আক্টোবর বিকেলে জিয়া ও হ্যাপীর নেতৃত্বে ১৫/২০ জনের একটি ভাড়াটিয়া দল ফাহিমার বসতঘর ভেঙে গুঁড়িয়ে মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ সময় বাধা দিলে প্রতিপক্ষের হামলায় জমির মালিক পারুল বেগম (৬৫) আহত হয়। পরে ফাহিমা তার বসতবাড়িতে হামলার ঘটনা সাবেক পৌর মেয়রকে অবহিত করলে প্রতিপক্ষরা তাকে প্রাণনাশের হুমকি দেয়।
এ বিষয়ে প্রতিপক্ষ জিয়া বলেন, একই দাতার কাছ থেকে আমি ও ফাহিমার ভাই ইয়াহিয়ার জমি কিনি। আমার জমি দখল করতে গেলে প্রতিপক্ষরা বাধা দেয়।
মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় উভয়পক্ষই লিখিত অভিযোগ দিয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মঠবাড়িয়ায় বসতঘর ভাঙচুর নারীসহ আহত ২
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বসতঘর ভাঙচুর ও অবৈধভাবে জমি দখলের ঘটনায় নারীসহ দু’জন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিকার চেয়ে বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ...



