সলঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, পাঁচলিয়া গ্রামের লিটন আকন্দের বাড়িতে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। লিটন আকন্দসহ তার পরিবারের অন্য সদস্যরা প্রায় ৭০ বছর যাবত তাদের পৈতৃক সূত্রে পাওয়া এই বাড়িতে বসবাস করে আসছে। তাদের বসতবাড়িটি তারুটিয়া গ্রামের রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, এরশাদুল ইসলাম, মোহাব্বত আলী শামীম ক্রয়কৃত জমি দাবি করে হামলা ও ভাঙচুর চালায়। এতে বাধা দিলে শিউলী খাতুন, রিতা খাতুন, জাবেদা খাতুনসহ অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মামলার বাদি শিউলি খাতুন বলেন, এই বাড়ির জমি কেন্দ্র করে দফায় দফায় প্রভাবশালী রফিকুল ইসলাম লোকজন নিয়ে হামলা চালায়। আমরা বাধা দিলে ব্যাপক মারধর করে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা এমন কর্মকাণ্ড চালিয়েছে।
এ বিষয়ে সলঙ্গা থানার ওসি এনামুল হক বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সলঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়িঘর ভাঙচুর
সলঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের হয়েছে। মামলা...



