সিলেটের গোলাপগঞ্জে হরতাল চলাকালে সকাল থেকে উপজেলা সদরসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থান আওয়ামী লীগের দখলে ছিল। তারা রাস্তায় অবস্থান নিয়ে পটকা বিস্ফোরণে মাধ্যমে মিছিল করতে থাকে। প্রত্যক্ষদর্শী জানিয়েছেন পটকা বিস্ফোরণে বিকট শব্দে সাধারণ মানুষজন আতঙ্কিত হয়ে উঠেন। পথচারীসহ সাধারণ মানুষজন ভয়ে দিকবিদিক পালাতে থাকে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল নীরব। এদিকে হেতিমগঞ্জে পিকেটিং করার সময় তামিম ইয়াহইয়া নামে বিএনপির এক কর্মীর ওপর হামলা চালিয়ে তাকে আহত করেছেন স্থানীয় ছাত্রলীগের কর্মীরা। এসময় বিএনপির এক কর্মীকে আটক করেছে পুলিশ।
জানা যায়, রোববার সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি রাস্তায় শক্ত অবস্থানে ছিল পুলিশ। পৌর শহরে পৃথকভাবে দফায় দফায় হরতালবিরোধী মিছিল করেছে আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় একটি পক্ষের মিছিল থেকে পৌর শহরের চৌমুহনীতে পাঁচ-ছয়টি পটকার বিস্ফোরন ঘটে বলে জানান স্থানীয় লোকজন। হেতিমগঞ্জ বাজারে তামিম ইয়াহয়া নামে বিএনপি কর্মীকে মারধর করে আহত করা হয়েছে। বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, তাদের এই কর্মীর ওপর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হামলা চালিয়েছে। তাকে গুরুতর আহত করা হয়েছে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গোলাপগঞ্জে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। আইনশৃঙ্খলা বাহিনী যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে।
গোলাপগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে রক্তাক্ত করল ছাত্রলীগ
সিলেটের গোলাপগঞ্জে হরতাল চলাকালে সকাল থেকে উপজেলা সদরসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থান আওয়ামী লীগের দখলে ছিল। তারা রাস্তায় অবস্থান নিয়ে পটকা বিস্ফোরণে মাধ্যমে মিছিল করতে থাকে।...



