বগুড়ার শেরপুরে সিমাবাড়ী ইউনিয়নে কাভার্ডভ্যানের চাপায় মোমিন শেখ (৩৭) নামে এক ফিড মিলের শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায়
কাভার্ডভ্যান ড্রাইভার ও হেলপার দু’জনকে আটক করা হয়েছে।

সোমবার সকালে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার শাহা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার সন্ধ্যায় আঞ্চলিক
সড়কের নারিশ ফুড কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

মোমিন শেখ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার গোতগাড়ি ভাতহাড়িয়া গ্রামের এশারত আলীর ছেলে।

আটককৃতরা হলেন শাজাহানপুর উপজেলার করশালিকা গ্রামের নশকার প্রানিকের ছেলে আব্দুল কুদ্দুস (৩৩) ও একই এলাকার আব্দুস সালারে ছেলে হেলপার পারভেজ (১৭)।

ওসি বলেন, রোববার সন্ধ্যায় আঞ্চলিক সড়কের নারিশ ফুড কোম্পানির সামনে কাভার্ডভ্যান ঘোরানোর সময় তিনি মোমিন লেবারকে চাপা
দেয়। এতে সে গুরুতর আহত হয়। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় পথেই সে মারা
যায়।

এ বিষয়ে ওসি আরোও বলেন, এ ঘটনায় সোমবার তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।