কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বগির দরজা খুলে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী শাওন (১৯) নামে যুবককে আটক করে রেলওয়ে পুলিশে সোপর্দ করেছে। রোববার রাত ৯টার দিকে কাঠেরপুল এলাকায় ওই যুবককে অটক করা হয়। এ ঘটনায় ভৈরব রেলওয়ে নিরাপত্তাবাহিনীর এসআই এস এম তাজবীর বাদি হয়ে মামলা দায়ের করেছে। আটককৃত যুবক শাওন জগন্নাথপুর এলাকার ইউনুছ মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত রুবেল মিয়ার ছেলে। এলাকাবাসী বলেন, এখানে কোনো পুলিশ ডিউটি না করায় ক্ষতিগ্রস্ত বগির মূল্যবান যন্ত্রাংশ দুষ্কৃতকারীরা খুলে নিয়ে যাচ্ছে।
ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউছুফ আলী অপু বলেন, ক্ষতিগ্রস্ত বগির মালামাল রক্ষণাবেক্ষণের জন্য আমরা নিরাপত্তা বাহিনীকে সেখানে নিয়মিত ডিউটি দিয়েছি। কিন্তু তাদের লোকবল সঙ্কট থাকার কারণে নিয়মিত ডিউটি করতে পারছে না বলে জানান নিরপত্তা বাহিনীর এসআই এস এম তাজবীর। ফলে বগির কিছু মালামাল চুরি হওয়ার ঘটনা ঘটছে।
ভৈরব রেলওয়ে থানার ওসি মির্জা মোহাম্মদ মুক্তা বলেন, ক্ষতিগ্রস্ত বগির দরজা চুরির ঘটনায় একজন আটক আছে। এ ব্যাপারে এসআই এস এম তাজবীর বাদি হয়ে মামলা দায়ের করেছেন। তদন্ত করে চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভৈরবে ক্ষতিগ্রস্ত ট্রেনের দরজা নিয়ে যাওয়ার সময় ১ জন আটক
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বগির দরজা খুলে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী শাওন (১৯) নামে যুবককে আটক করে রেলওয়ে পুলিশে সোপর্দ করেছে। রোববার রাত ৯টার...



