রংপুরের পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক সুমন বলেছেন, কোনো প্রকার ওয়াজ মাহফিল কিংবা নামযজ্ঞ অনুষ্ঠান অনুমিত ছাড়া করা যাবে না। অনুমতি পাওয়ার পরেই ওয়াজ মাহফিল কিংবা নামযজ্ঞ করতে হবে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা-বিষয়ক অনুষ্ঠেয় মিটিং-এ এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এছাড়া মিটিংটি তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাছের শাহ মাহবুবর রহমান ও পীরগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো:
মাছুমুর রহমানসহ উপজেলার সকল কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ওসি বলেন, ওয়াজ মাহফিলে কোন কোন বক্তা আসবে তার নামসহ ভোটার আইডির ফটোকপি জমা দিতে হবে, স্বেচ্ছাসেবকদের তালিকা জমা দিতে হবে, কালো তালিকাভুক্ত বক্তা কি না তা জানিয়ে অনুমতির জন্য আবেদন করতে হবে।

তিনি আরো বলেন, কোনো রাজনৈতিক নেতার কাছ থেকে অনুমতি নিয়ে এসব অনুষ্ঠান করা যাবে না। অনুষ্ঠান করতে হলে অফিসের নিয়ম
মেনে নিয়ে করতে হবে।

এরপরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ এবং উপজেলা মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।