গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে গুলিবিদ্ধ হয়েছেন কুমিল্লা জেলার ব্রাাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সবুজ (৪০)।
গুলিবিদ্ধ সবুজ জানান, তিনি সমাবেশ চলাকালে ক্লান্তির কারণে কাকরাইল মোড়ে রাস্তার পাশে তার সহপাঠীদের নিয়ে বসেছিলেন। হঠাৎ পুলিশ ও ছাত্রলীগের অতর্কিত হামলা শুরু হয়ে যায়। এ সময় পুলিশ তাদের উপর রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড মারা শুরু করলে তার শরীরে পাঁচ-ছয়টি গুলি লাগে। তখন তার সাথে থাকা সহযোদ্ধারা তাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যান। এমদাদুল হক সবুজ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের আবুল বাশার মিয়ার ছেলে।
সবুজের চাচা জানান, প্রচণ্ড যন্ত্রণায় সবুজ বিছানায় কাতরাচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক। থানায় মামলা হওয়ার কারণে হাসপাতালেও নিতে পারছেন না তাকে। বাসায় চিকিৎসাধীন অবস্থায় আছেন। এই ঘটনায় তার পরিবার ও প্রতিবেশীরা তীব্র নিন্দা জানায়।
ঢাকায় বিএনপির সমাবেশে গুলিবিদ্ধ ব্রাহ্মণপাড়ার স্বেচ্ছাসেবক দল নেতা
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে গুলিবিদ্ধ হয়েছেন কুমিল্লা জেলার ব্রাাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সবুজ (৪০)। গুলিবিদ্ধ সবুজ জানান, তিনি সমাবেশ...



