সিরাজগঞ্জের রায়গঞ্জে গম বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ষোলমাইলের অদূরে তবারিপাড়ায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়।
স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা ট্রাকটির গতিরোধ করে ড্রাইভার ও হেলপারকে টেনে-হিঁচড়ে নামিয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সাভির্সের জোয়ানরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে গমসহ ট্রাকটি উদ্ধার করে থানা পুলিশ। ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৪-৬০০১) ঢাকা থেকে নওগাঁ জেলার দিকে যাচ্ছিল।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার আশিকুর রহমান জানান, তিনি রাত ৮টা ৩৫ মিনিটে খবর পেয়ে পুলিশের সহায়তায় ঘটনাস্থলে বাহিনীসহ গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে যায় বলে তিনি জানান।
রায়গঞ্জ থানার ওসি আসিফ মো: সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অগ্নি সংযোগকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ট্রাকটি গমসহ থানা হেফাজতে আছে। অভিযোগ পেলে মামলা করা হবে।
রায়গঞ্জে গম বোঝাই ট্রাকে আগুন
সিরাজগঞ্জের রায়গঞ্জে গম বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ষোলমাইলের অদূরে তবারিপাড়ায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ট্রাকটির...



