আট মাস আগে ঢাকার একটি প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় হারিয়ে যায় নাঈম শেখ (২০)।
নাঈমের পরিবার বিষয়টি অবগত হওয়ার পর থেকে দেশের বিভিন্নস্থানে অনেক খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান না পেয়ে তার বৃদ্ধ বাবা আঃ জলিল এবং মা সোনাবানু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
নাঈম শেখ নওগাঁ জেলার সদর উপজেলার চখাবকস গ্রামের বাসিন্দা।
এদিকে তার সন্ধান চেয়ে বড় ভাই সুমন মিয়া ঢাকার আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নাঈম শেখের বড় ভাই সুমন দেশবাসীর কাছে তার সন্ধান পাওয়ার সাথে সাথেই নিচে দেয়া মোবাইল নাম্বারে জানানোর জন্য অনুরোধ করেছেন। মোবাইল : ০১৩০৪৭৭৮৪০৯/০১৭০১৭০৪৭৫৮।



