ঠাকুরগাঁওয়ের হরিপুরে নানার বাড়ি বেড়াতে গিয়ে ডোবার পানিতে পড়ে আল আমিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৯টায় জামুন নয়াবস্তি গ্রামে এ ঘটনা ঘটে।
আল আমিন হরিপুর উপজেলার মহেন্দ্রগাঁও গ্রামের হুমায়ুন কবীরের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টায় সে নানা বাড়ির পাশে ডোবায় গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবা থেকে ভাসমান দেখতে পেয়ে মৃত অবস্থায় উদ্ধার করে।
প্রতিবেশীরা জানান, আল আমিন কয়েকদিন আগে তার মায়ের সাথে জামুন নয়াবস্তি গ্রামের আব্বাস আলী নানার বাড়িতে বেড়াতে যায়। এরই মধ্যে তার মা বাড়িতে চলে এলেও সে (আল আমিন) তার নানার বাড়িতেই থেকে যায়।



