রাষ্ট্র বিরোধী নাশকতামূলক ও সন্ত্রাসী মামলায় রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

রোববার (৫ নভেম্বর) সকাল ৮টায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২, সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে রায়গঞ্জ থানাধীন হাইওয়ে রোডে অবস্থান করে পূর্বপরিকল্পিতভাবে আত্মঘাতী কার্য সম্পাদনের অভিযোগ আনা হয়। হরতালের সমর্থনে মিছিল-পিকেটিং, পেট্রোল বোমা, ককটেল, লাঠিসোঁটা, লোহার রড বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের কর্মক্ষমতা দুর্বল করার নিমিত্তে ইট, পাটকেল নিক্ষেপ করে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রায়গঞ্জ থানায় থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-১২-এর স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত প্রেসবিজ্ঞতে এ তথ্য জানা গেছে।