নওগাঁর মান্দায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আলতাফ হোসেন (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এলেঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলতাফ একই গ্রামের আজিজার রহমানের ছেলে।
নিহতের বাবা আজিজার রহমান জানান, আলতাফ শনিবার সকালে একই গ্রামের নজরুল ইসলামের বাড়িতে কাজে যান। কাজ করার সময় দুপুরের দিকে বাড়িসংলগ্ন বিদ্যুতের তারে শক লেগে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রসাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল মতিন মণ্ডল তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।