ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার জামুন নয়াবস্তি গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে আল আমিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা যায়, হরিপুর উপজেলার মহেন্দ্রগাঁও গ্রামের হুমায়ুন কবীরের ছোট্ট ছেলে আল আমিন তার মায়ের সাথে তার নানা জামুন নয়াবস্তি গ্রামের আব্বাস আলীর বাড়িতে বেড়াতে আসে। পরদিন তার মা বাড়ি ফিরে গেলেও আল আমিন নানার বাড়িতেই থেকে যায়। গতকাল রোববার সকাল ৯টায় আল-আমিন সবার অগোচরে বাড়ির পাশের একটি ডোবায় গোসল করতে নেমে তলিয়ে যায়। পরবর্তীতে ডোবার পানিতে তার লাশ ভেসে ওঠে। স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।