ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী বাজারে পাওয়া গেছে বৃদ্ধ আনসার আলীকে (৭৭)। বাড়ির পথ ভুলে তিনি এদিকে চলে এসেছেন। এখন বাড়ী ফিরে যেতে চান তিনি। বর্তমানে পুলিশের হেফজতে রয়েছেন।
বৃদ্ধ আনসার আলী মানসিকভাবে ভারসাম্যহীন। তাকে নাম-ঠিকানা জিজ্ঞেস করলে বলেন, তার নাম আনসার আলী। বাড়ী দিনাজপুরের বীরগঞ্জে। এর বেশি বলতে পারেন না।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বালিয়াডাঙ্গী বাজারে ওই বৃদ্ধ এসে ঘুরাফেরাকালে বাজারের লোকজনের কাছে বাড়ি ফেরার কথা প্রকাশ করেন। তখন স্থানীয়রা বিষয়টি বালিয়াডাঙ্গী থানা পুলিশকে জানালে পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করে। তখন বৃদ্ধ জানান, তার নাম আনসার আলী। বাড়ি দিনাজপুর বীরগঞ্জে। এর বাইরে আর কিছু বলতে পারেন না। বালিয়াডাঙ্গী থানার এসআই (নিঃ) মো: আব্দুস সোবহান তাকে থানায় নিয়ে গিয়ে হেফাজতে রাখেন।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম বলেন, বৃদ্ধ আনসার আলীকে থানায় রাখা হয়েছে। বৃদ্ধের পরিবারের লোকজন, আত্মীয়-স্বজনসহ তার বাড়ির সন্ধানদাতাদের অনুগ্রহপূর্বক ০১৭৫১-৬১৮১৬১ এই মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।



