জামালপুরের রাজিরন বেগম (৬৮) নামে এক বাকপ্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করেছে ইসলামপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদ রাস্তার পাশে একটি খেত তার লাম উদ্ধার করা হয়।
রাজিরন বেগম মেলান্দহ উপজেলার আটপয়লা চরাইল গ্রামের জবা মণ্ডলের মেয়ে।
ইসলামপুর থানা সুত্রে জানা যায়, প্রথমে ওই বাকপ্রতিবন্ধী নারীর লাশ অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে পিআইবির মাধ্যমে আঙুলে ছাপ থেকে তার পরিচয় জানা যায়।
এলাকাবাসী জানান, বাকপ্রতিবন্ধী নারী বেশ কিছু দিন ধরে ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ এলাকায় ঘুরা ফেরা করতে দেখা যায়।
স্থানীয় রানী নামে এক মহিলাসহ উত্তর সিরাজাবাদ গ্রামের কয়েকজন জানান, ওই প্রতিবন্ধী ওই নারী গত কয়েক দিন একটি খেতে অবস্থান করছিল।
ইসলামপুর থানার পুলিশ পরির্দশক (তদন্ত) আনছার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



