জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ শেরপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতুল চন্দ্র পাঠক। জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ও জেলা শিক্ষা কর্মকর্তা ওবাইদুল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
জেলার শ্রেষ্ঠ প্রাথমিক প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় কাপাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও পিটিএ কমিটির পক্ষ থেকে অতুল চন্দ্র পাঠককে এক গণসংবর্ধনা দেয়া হয়েছে। গত মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের প্রাঙ্গণে তাকে এক সংবর্ধনা দেয়া হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সাত্তার সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওয়াজকুরুনি, উপজেলা শিক্ষা কর্মকর্তা রশিদা বেগম ও উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাকটর আশরাফুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান, গোলাম রব্বানি, উত্তর নাকসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, অতুল চন্দ্র পাঠক ১৯৯৩ সালে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পশ্চিম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। সেখান থেকে বদলি হয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং পরবর্তীতে কাপাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যায়ে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। অতুল চন্দ্র পাঠক ১৯৬৬ সালে পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার পাবিয়াজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। তিরি বিএসসি বিএড ও এমএড ডিগ্রি অর্জন করেন।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় অতুল চন্দ্র পাঠক বলেন, জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় আমার দায়িত্ব আরো বেড়ে গেল।



