দিনাজপুরের চিরিরবন্দরে হেঁটে রেললাইন অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে জেয়ারউদ্দিন (১০৩) নামে এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) আনুমানিক সকাল সাড়ে ৭টায় রেলওয়ে স্টেশনের সন্নিকটে কাঁচাবাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জেয়ারউদ্দিন উপজেলার আব্দুলপুর ইউনিয়নের রেলওয়ে স্টেশন কাঁচাবাজার এলাকার মরহুম মজম আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই সময় চিরিরবন্দর স্টেশনের সন্নিকটে পশ্চিম পাশে কাঁচা বাজারের সামনে পায়ে হেঁটে বৃদ্ধ জেয়ারউদ্দিন রেল লাইন অতিক্রম করছিলেন। এ সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস নামক ট্রেনের নিচে কাটা পড়েন ওই বৃদ্ধ। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। তাৎক্ষণিক থানা পুলিশের হস্তক্ষেপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



