হেঁটে রেললাইন অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে জেয়ারউদ্দিন (১০৩) নামে এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর স্টেশনের সন্নিকটে কাঁচাবাজারের সামনে এ ঘটনা ঘটে। নিহত জেয়ারউদ্দিন উপজেলার আব্দুলপুর ইউনিয়নের রেলওয়ে স্টেশন কাঁচাবাজার এলাকার মৃত মজম আলীর ছেলে।



