নান্দাইল পৌরসভা কার্যালয়ে নাগরিক সনদ আনতে গিয়ে গ্রেফতার হলেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিদ আকন্দ। বৃহস্পতিবার বেলা ২টার দিকে নান্দাইল থানার ৬ জন সাদা পোশাকধারী পুলিশ বিনা ওয়ারেন্টে তাকে গ্রেফতার করে। থানার এসআই আশরাফ ফারুক বাদি হয়ে পুলিশের কাজে বাধা প্রদান ও পুলিশের উপর হামলার অভিযোগে গত ১ সেপ্টেম্বরের একটি মামলায় আসামী দেখিয়ে শুক্রবার বিকেল ৪টায় তাকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়। পরে আদালত বন্ধ থাকায় থাকে জেল হাজতে
পাঠানো হয়।