পটুয়াখালীর দুমকিতে ৪২ কেজি গাঁজাসহ দু’জন মাদককারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের সদস্যরা।
রোববার সকালে তাদের কোর্টে পাঠানো হবে। এর আগে শনিবার বিকেলে উপজেলার দুমকি সাতানী সড়কের জনৈক বশির খার বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা প্লাস্টিকের ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় দুই কেজি করে মোট ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে ওই দিন রাত ৯টায় দুমকি থানায় বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সরকারী পরিদর্শক ইসতিয়াক হোসেন তাদের বিরুদ্ধে মাদক চোরাচালানের মামলা করেন।
আটকৃতরা হলেন উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মরহুম ছলেমান খার ছেলে মো: ফিরোজ খান (৩৮) এবং পটুয়াখালী সদর থানার মৌকরণ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মরহুম মোসলেম শরীফের ছেলে মো: খোকন শরীফ (৩০)।
এ ব্যাপারে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মো: আবদুল হান্নান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের রোববার সকালে কোর্টে পাঠানো হবে।



