জামালপুরের ইসলামপুরে নদীতে মাছ ধরতে মনিরুজ্জামান মনির (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছে।
রোববার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের শিয়ালদহ নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মনির ওই ইউনিয়নের মৃত সুলালাইমানের ছেলে।
জানা যায়, রোববার বেলা আনুমানিক আড়াইটার দিকে মনির শিয়ালদহ নদীর তাদের মাছের প্রজক্টে দুই সহযোগী শিপন ও মাসুদের সাথে ছোট্ট ডিঙি নৌকায় মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ নৌকা থেকে পড়ে নিখোঁজ হয় মনির।
খবর পেয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার, এসআই আক্রাম হোসেন, আজিজুর রহমান ও পুলিশ ঘটনাস্থলে যান।
ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশন এবং ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৪টার দিকে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ ৪ ঘণ্টা অভিজান পরিমালনা কর মনিরকে উদ্ধার করতে না পেরে রাত ৮টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করেন।
সোমবার সকাল ৮ থেকে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করবেন বলে জানান ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার।



