পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা ‘খ’ শ্রেণী থেকে ‘ক’ শ্রেণীতে উন্নীত হয়েছে। গত বুধবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা থেকে উপসচিব মাহবুবুর রহমান ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। এ খবরে পৌর পরিষদ ও পৌর কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষ একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করেন। এ ঘটনায় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, পৌরসভার সর্বস্তরের বাসিন্দাসহ সংশ্লিষ্ট সবাইর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বর্তমান মেয়র ফাইজুর রশিদ খসরু।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয় স্থানীয় সরকার পৌর শাখা-২ জারিকৃত পরিপত্র মোতাবেক ভাণ্ডারিয়া পৌরসভাকে রাষ্ট্রপতির আদেশক্রমে ‘খ’ শ্রেণী হতে ‘ক’ শ্রেণীতে উন্নীত করা হয়। তবে পৌরসভাটি ‘ক’ শ্রেণীতে উন্নীত হলেও কর্মকর্তা-কর্মচারীদের পদমর্যাদা ও বেতনক্রমের কোনো উন্নতি হবে না।
এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় মেয়র ফাইজুর রশিদ খসরু প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, পৌরসভার সর্বস্তরের বাসিন্দাসহ সংশ্লিষ্ট সবাইর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ অর্জন আমি পৌরবাসীকে উৎসর্গ করলাম। আমি এ পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর মন্ত্রিসভার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) একটি সভায় ভাণ্ডারিয়াকে পৌরসভা করার সিদ্ধান্ত নেয়া হয় এবং ওই বছরের ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে ভাণ্ডারিয়াকে পৌরসভা ঘোষণা করা হয়।
ভাণ্ডারিয়া পৌরসভা ‘খ’ থেকে ‘ক’ শ্রেণীতে উন্নীত
পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা ‘খ’ শ্রেণী থেকে ‘ক’ শ্রেণীতে উন্নীত হয়েছে। গত বুধবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা থেকে...



