পিরোজপুরের ইন্দুরকানীতে সেতু ভেঙে খাল পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উপজেলার ঘোষেরহাট বাজারের পাশের খালের ঝুঁকিপূর্ণ সেতুটি বুধবার ভোর রাতে ভেঙে পড়ে। এতে উপজেলা সদরের সাথে উত্তর ভবানীপুর ও মোরেলগঞ্জ উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের ঘোষেরহাট বাজারের পাশের খালের এ সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। এ সেতু পার হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ উপজেলার অভ্যন্তরে ও পাশর্^বর্তী মোরেলগঞ্জ উপজেলায় যাতায়াত করে। দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।
ইন্দুরকানী উপজেলা প্রকৌশলী সায়লা মিথুন জানান, সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল। আমি আগেই সেতুটি নির্মাণের জন্য প্রস্তাব পাঠিয়েছি।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সিদ্দিক বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং উপজেলা প্রকৌশলীকে ব্যবস্থা নেয়ার
জন্য বলেছি।