সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার শরিফুল আলমের বিরুদ্ধে এলাকার এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার বেলা ১১টায় চান্দাইকোনা ইউনিয়নের থানা রোড এলাকায় অভিযুক্ত মেম্বারের বিচার দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা। ভুক্তভোগীর পরিবার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক লিটন খান, ওয়ার্ডে আওয়ামী লীগের নেতা মিন্টুসহ শতাধিক ব্যক্তি মানববন্ধনে অংশ নেন।