দিনাজপুরের ফুলবাড়ীতে নাশকতা মামলায় পৌর কাউন্সিলর হাসানুর রহমানকে (৪৮) আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ৮ টায় পৌর শহরের রেলগেট বাজার থেকে তাকে আটক করা হয়।
পৌর কাউন্সিলর হাসানুর রহমান স্বজনপুকুর গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে ও ফুলবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, গত ১ নভেম্বর বিএনপি নেতাকর্মিরা পৌর শহরের হাসপাতাল মোড়ে চলাচলরত যানবহনের চলাচলে বাধাসৃষ্টি করে এবং আইশৃংখলা বাহিনীর উপর ইট-পাটকেল ছুড়ে। এ ঘটনায় ওই দিন ফুলবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ১৯জনের নাম উল্লেখসহ আরও অঙ্গাতনামা আসামী করা হয়। ওই নাশকতার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে আটক করা হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, প্রাথমিক তদন্তে ধৃত কাউন্সিলর হাসানুর রহমানের বিরুদ্ধে
ফুলবাড়ীতে ও ঢাকায় নাশকতার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায়, নাশকতা মামলায় তাকে আটক করা হয়েছে।