খুলনার পাইকগাছায় পূর্বশত্রুতার জের ধরে মিথ্যা মামলা ও খুনের হুমকি দেয়ার প্রতিবাদে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গতকাল শনিবার জিডিটি করেন উপজেলার শান্তা গ্রামের মোবারক শেখের ছেলে আব্দুল মান্নান শেখ।
জিডি সূত্রে জানা যায়, উপজেলার কুমখালী গ্রামের জালাল শেখের ছেলে বাবুল শেখ (৪২) ও ফকিরাবাদ গ্রামের চায়েব আলী গাজীর ছেলে মিনাজ গাজীর (৪৬) সাথে শান্তা গ্রামের মোবারেক শেখের ছেলে আব্দুল মান্নান শেখের বিরোধ ছিল। মান্নান শেখ জানান, মাছ ধরাকে কেন্দ্র করে তাদের শত্রুতে পরিণত হন তিনি। গতকাল শনিবার সকালে আমার বাড়ির সামনে এসে বাবুল শেখ ও মিনাজ গাজী অকথ্য ভাষায় আমাকে গালাগালি করে। এসময় কেন গালাগাল করা হচ্ছে জানার জন্য এগিয়ে গেলে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে মারতে এগিয়ে আসে। এতে আমি আতঙ্কিত হয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা আমাকে হুমকি ধামকি দিয়ে চলে যায়। যাওয়ার সময় তারা আমাকে খুন করে লাশ গুম করে ফেলবে এবং মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে দিবে বলেও হুমকি দেয়।
পাইকগাছায় খুন করে গুম করার হুমকি থানায় জিডি
খুলনার পাইকগাছায় পূর্বশত্রুতার জের ধরে মিথ্যা মামলা ও খুনের হুমকি দেয়ার প্রতিবাদে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গতকাল শনিবার জিডিটি করেন উপজেলার শান্তা গ্রামের মোবারক...



