বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকাবাজার এলাকায় দুই নাইটগার্ডকে বেঁধে রেখে একটি সার-কীটনাশক দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে এই চুরির ঘটনা ঘটে। চোররা দোকানে তালা ভেঙে হাজী ট্রোডার্সের সার-কীটনাশকসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
দোকানের মালিক মোখলেছুর রহমান জানান, সকাল বেলা বাজার থেকে একজন আমাকে কল দিয়ে জানান, ভোররাতে নাইটগার্ডকে বেঁধে রেখে আমার দোকানের তালা ভেঙে দোকানে থাকা কীটনাশক ও সারসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে। যার মূল্য আনুমানিক ১০ লাখ টাকা।