রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হয়েছেন।
রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে অপরাধ দমন, মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলা তদন্তসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য স্বপন কুমার মজুমদারকে জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত করে পুরস্কৃত করেন। সেই সাথে এএসআই দেলোয়ার হোসেনকে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত করা হয়।
গত শনিবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের কর্যালয়ের হলরুমে মাসিক বৈঠকে এ পুরস্কারের ঘোষণা দেন পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ। এ সময় সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার রেজাউল করিমসহ অফিসাররা উপস্থিত ছিলেন।