তফসিল ঘোষণার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত হরতালের কর্মসূচি বাস্তবায়নে গাজীপুরের টঙ্গীতে মিছিল ও পিকেটিং করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপি।

সোমবার বিকেলে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।

মিছিলিটি টঙ্গী বাজার থেকে টঙ্গী ফায়ার সার্ভিস পর্যন্ত গিয়ে অবস্থান নেয়। মিছিলে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেনজির রহমান খান পিন্টু, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী, মিজানুর রহমান, শিশির সরকার, রিগান রহমান, রাসেল, বিজয়, শাকিল, রিসাল, অনিকসহ অন্যান্য নেতাকর্মীরা।