নরসিংদীর পলাশে ডোবার পানিতে ডুবে আবিদা নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার বাগদী গ্রামে বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশুর লাশটি উদ্ধার করা হয়। মৃত আবিদা বাগদী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।
পুলিশ ও মৃতের পরিবার জানায়, রাতে শিশু আবিদার দাদী জবেদা খাতুন বার্ধক্যজনিত কারণে মারা যান। সকালে পরিবারের লোকজন তার কবর খোঁড়া নিয়ে ব্যস্ত থাকে। এ সময় শিশু আবিদা বাড়ির পাশে খেলা করছিল। পরে পরিবারের লোকজন শিশুটির কোনো খোঁজখবর না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। একসময় ডোবার পানিতে শিশুটির লাশ ভেসে ওঠে। পরে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পলাশ থানার ওসি ইকতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটস্থল পরিদর্শন করেছে।
পরিবার ছিল কবর খোঁড়া নিয়ে ব্যস্ত, ডোবায় ভেসে ওঠে শিশুর লাশ
নরসিংদীর পলাশে ডোবার পানিতে ডুবে আবিদা নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার বাগদী গ্রামে বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশুর লাশটি...



