মাগুরার শ্রীপুরে মনিরুল ইসলাম (২৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার সারঙ্গদিয়া গ্রামের শ্রীপুর ডেইরি ফার্মের পাশে কুমার নদের তীরে এ ঘটনা ঘটে।

মনিরুল সারঙ্গদিয়া গ্রামের সৈকত মোল্যার ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, খবর পেয়ে গাছের ডালে গলায় ফাঁস দেয়া ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।