সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইটভাঙ্গা গাড়িচালক শাহাবুর রহমান (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আরো একজন আহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খাদ্য গুদাম মোড়ে এ র্দুঘটনা ঘটে।
শাহাবুর রহমান শার্শা উপজেলার দাউদকান্দি গ্রামের মির্জা নুর মোহাম্মাদের ছেলে। এ ঘটনায় আহত অপর ব্যাক্তির নাম ওবায়দুর রহমান (২৮)। তিনি একই উপজেলার রুদ্রুপুর গ্রামের বাসিন্দা।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কলারোয়া খাদ্য গুদাম মোড়ে টার্নিং নিতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইটভাঙ্গা গাড়িটি উল্টে যায় এবং গাড়ি চালক তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।



