কিশোরগঞ্জের হোসেনপুরে সৌদি প্রবাসী মো: মঞ্জিল মিয়ার স্ত্রী ও তার দুই মেয়েকে হত্যা মামলায় আটক দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হোসেনপুর থানার ওসি মো: আসাদুজ্জামান টিটু জানান, চাঞ্চল্যকর তিন খুন মামলার রিমান্ড শুনানির তারিখ ধার্য ছিল ২১ নভেম্বর। তাই গত মঙ্গলবার বিকেলে আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলে দীর্ঘ শুনানি শেষে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিন্নাত আরা তাদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, চাঞ্চল্যকর ওই তিন খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে গত ১৫ নভেম্বর হোসেনপুর উপজেলার সাহেদল ইউনিয়নের বাসুরচর পশ্চিম পাড়া গ্রাম থেকে মো: জাহাঙ্গীর আলম (৪৫) ও মো: জহিরুল ইসলাম ছোটনকে (৩৩) গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর উপজেলার সাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের মৃত আবদুস সোবাহানের ছেলে ও ছোটন একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর সকালে হোসেনপুর উপজেলার সাহেদল ইউনিয়নের বাসুরচর পশ্চিম পাড়া গ্রামে নিজের ঘর থেকে সৌদি প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাছলিমা আক্তার (৩৫), বড় মেয়ে মোহনা (১১) ও ছোট মেয়ে বন্যার (৭) লাশ উদ্ধার করে পুলিশ।
হোসেনপুরে মা ও ২ মেয়েকে হত্যা মামলায় ২ আসামি রিমান্ডে
কিশোরগঞ্জের হোসেনপুরে সৌদি প্রবাসী মো: মঞ্জিল মিয়ার স্ত্রী ও তার দুই মেয়েকে হত্যা মামলায় আটক দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হোসেনপুর থানার...



