হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক প্রভাষক কামরুল হাসান রিপনকে আটক করেছে র্যাব-৯। মঙ্গলবার রাত ৮টার দিকে শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রিপন জহুর চান বিবি মহিলা কলেজের প্রভাষক। র্যাব-৯ ক্যাম্প কমান্ডার ইকরামুল আহাদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক কামরুল হাসান রিপনকে রাতেই হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।