নওগাঁর মান্দার শেষ সীমানা সংলগ্ন বাগমারা উপজেলার সোনাডাঙ্গা এলাকা থেকে এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার বিষ্ণুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ফতেপুর বাজার এলাকার শেষ সীমানা রাজশাহীর বাগমারা উপজেলার এক রাস্তার নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে কিছু লোক কাজে বের হয়ে রাস্তার নিচে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে।

বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজম জানান, এটা আমাদের মান্দা উপজেলার সীমানা ঘেঁষে বাগমারা উপজেলার এক রাস্তার নিচে লাশটি পড়ে ছিল বলে জেনেছি। স্থানীয়রা সকালে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশকে খবর দেয়া হলে তারা এসে লাশটি উদ্ধার করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, লাশটি মান্দার শেষ সীমানা সংলগ্ন রাজশাহীর বাগমারা থানা এলাকার মধ্যে পড়েছে। তাই বাগমারা থানা লাশটি উদ্ধার করে।

তিনি আরো বলেন, বাগমারা থানা বিষয়টি ভালো বলতে পারবেন।