বাগেরহাটের চিতলমারীতে প্রতিপক্ষের হাতুড়ি পেটায় মুক্তিযোদ্ধার সন্তানসহ দু’জন গুরুতর আহত হয়েছেন। প্রতিবেশীরা আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এ ঘটনায় চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহতরা হলেন- উপজেলার কলাতলা ইউনিয়নের নতুন বাজার এলাকার মুক্তিযোদ্ধা মফিজ শেখের ছেলে লিটন শেখ (৩৪) ও বজলু শেখের ছেলে এসএসসি পরীক্ষার্থী শাকিল শেখ (১৭)। এ ব্যাপারে মনির শেখ বলেন, হামলায় আমার পক্ষেরও দু’জন আহত হয়েছে। তবে আহতদের নাম জনতে চাইলে তিনি মোবাইল ফোন কেটে দেন।
চিতলমারী থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



