ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন।

শনিবার (২৫ নভেম্বর) শনিবার সন্ধ্যার আগে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চরহোসেনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের মো: লোকমান হোসেনের মেয়ে জান্নাতুন আদন (১১) এবং কিশোরগঞ্জের বাজিদপুর উপজেলার ইলুচিয়া এলাকার মৃত বানু পালের ছেলে বাবুল পাল (৬৫)।

আহতরা হলেন বাবুল পালের স্ত্রী সীমা পাল (৪৫), ছেলে তন্ময় পাল (২৫), গৌরীপুর উপজেলার পাটবাজার মোড় এলাকার ইন্দ্রজিৎ দাসের স্ত্রী সুপ্তিপাল (৩৫), ছেলে শ্রেষ্টজিৎ দাস (০৭)।

স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী প্রাইভেটকারটি চরহোসেনপুর এলাকার হেলাল উদ্দিনের পুকুর সংলগ্ন আসা মাত্রই পথচারী মাদরাসাছাত্রী জান্নাতুল আদন হঠাৎ গাড়ি সামনে এসে যায়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। প্রাইভেটকারে থাকে আরো চারযাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। লাশের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। এছাড়া অন্যান্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’