কিশোরগঞ্জের কুলিয়ারচর-দ্বাড়িয়াকান্দি সড়কে এবার মালভর্তি একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে ওই সড়কের ফায়ার সার্ভিস অফিসের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার রাত দেড়টার দিকে কুলিয়ারচর-দ্বাড়িয়াকান্দি সড়কের ফায়ার সার্ভিস অফিসের সামনে মালভর্তি একটি ট্রাকে
দুর্বৃত্তরা আগুন দেয়। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
এর আগে বৃহষ্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের ছয়সুতী বাসস্ট্যান্ডের কাছে দুর্বৃত্তরা একটি পিকআপ ভ্যানে আগুন দেয়। এ ঘটনায়ও কুলিয়ারচর থানায় একটি মামলা হয়।



