মৃত্যুর ৬ দিন পর বুলবুল কামাল (৪২) নামে এক সাউথ আফ্রিকা প্রবাসীর লাশ দেশে এসেছে।
মঙ্গলবার ভোর ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার লাশ গ্রহণ করা হয়। এর আগে বুধবার (২২ নভেম্বর) দিবাগত রাতে হঠাৎ শ্বাসকষ্ট উঠে তিনি মারা যান।
বুলবুল কামাল কুষ্টিয়ার মিরপুর পৌরসভার সুলতানপুর গ্রামের মরহুম আবুল কালাম আজাদের ছেলে।
বুলবুলের ছোটভাই মামুন কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (২২ নভেম্বর) দিবাগত রাতে হঠাৎ শ্বাসকষ্ট উঠে তিনি (বুলবুল) যান। পরে আজ ভোর ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার লাশ গ্রহণ করে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেই। পরে সেখানে বেলা ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুর ফুটবল মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া নারী ও শিশু আদালতের কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল হালিম, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আলী জোয়ার্দ্দার প্রমুখ।
উল্লেখ্য, আফ্রিকার কেপটাউন প্রবাসী বুলবুল কামাল দীর্ঘ প্রায় ১৩ বছর প্রবাসে ছিলেন।



