জামালপুরের বকশীগঞ্জে কাজ করার সময় ছাদ থেকে পড়ে শহিদুল ইসলাম (৫০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের আলহাজ্ব গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে এ ঘটনা ঘটে।
শ্রমিক শহিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার হেল্লাবাড়ী এলাকার গোলজার আলীর ছেলে।
জানা যায়, বকশীগঞ্জের আলহাজ্ব গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের নবনির্মিত ভবনের দোতলায় কাজ করার সময় হঠাৎ পা পিছলে নিচে রাখা রডের ওপর পড়ে যান নির্মাণ শ্রমিক শহিদুল ইসলাম। এতে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে।



