নরসিংদীর মনোহরদী উপজেলার স্বোচ্ছাসেবী সংগঠন ‘আমরা মনোহরদীর সন্তান’-এর কমিটি গঠন করা হয়েছে। গত রোববার সংগঠনের সব সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মেলনে সর্বসম্মতিক্রমে ২০২৪ সেশনের জন্য কমিটি গঠন কারা হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে লন্ডন প্রবাসী মনির হোসেন সভাপতি এবং সৌদি আরব প্রবাসী রাসেল আহাম্মেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
জান যায়, এক বছর মেয়াদি এ কমিটিতে বিভিন্ন পর্যায়ে মোট ১৬ জন সদস্য রয়েছেন। সংগঠনের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।