বরিশাল বিভাগের ছয় জেলার ২১টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। একাদশ জাতীয় সংসদের দুই সদস্য (এমপি) গোলাম কিবরিয়া টিপু ও নাসরিন জাহান রতনাকে ফের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। তারা দু’জনেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।
নাসরিন জাহান রতনার স্বামী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারকে পটুয়াখালী-১ আসন থেকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। এর আগে ২০১৪ সালে এ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তিনি। এ ছাড়া পটুয়াখালী-২ আসনে মো: মহসিন হাওলাদার, পটুয়াখালী-৩ আসনে মো: নজরুল ইসলাম ও পটুয়াখালী-৪ আসনে আব্দুল মন্নান হাওলাদার দলীয় মনোনয়ন পেয়েছেন।
গত জুনের সিটি নির্বাচনে গোটা দেশে আলোচনার তুঙ্গে ছিল বরিশাল। এ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। তাকে জাতীয় সংসদ নির্বাচনে সদর (বরিশাল-৫) আসন থেকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি।
বরিশাল-১ আসনে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সেরনিয়াবাত সেকান্দার আলী দলীয় মনোনয়ন পেয়েছেন। বরিশাল-২ আসনে প্রকৌশলী ইকবাল হোসেন তাপস ও রঞ্জিত কুমার বাড়ৈ; বরিশাল-৩ আসনে কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু; বরিশাল-৪ আসনে মো: মিজানুর রহমান মনোনয়ন পেয়েছেন। জাতীয় পার্টির কো- চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারের স্ত্রী ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনা মনোনয়ন পেয়েছেন বরিশাল-৬ আসন থেকে।
বরগুনা-১ আসনে কেন্দ্রীয় কমিটির সদস্য মো: খলিলুর রহমান, বরগুনা-২ আসনে মিজানুর রহমান, ভোলা-১ আসনে মো: শাহজাহান মিয়া, ভোলা-২ আসনে মো: মিজানুর রহমান, ভোলা-৩ আসনে মো: কামাল উদ্দিন, ভোলা-৪ আসনে মো: মিজানুর রহমান, ঝালকাঠি-১ আসনে মো: এজাজুল হক, ঝালকাঠি-২ আসনে মো: আনোয়ার হোসেন হাওলাদার, পিরোজপুর-১ আসনে কেন্দ্রীয় কমিটির মো: নজরুল ইসলাম, পিরোজপুর-২ আসনে খলিলুর রহমান খলিল, পিরোজপুর-৩ আসনে কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য মাশরেকুল আজম রবি দলীয় মনোনয়ন পেয়েছেন। এ দিকে গত শুক্রবার জাসদ থেকে বরিশালের ২১টি আসনের মধ্যে বারোটিতে দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করে। দলীয় সূত্রে জানা গেছে, বরগুনা-১ আসনে আবু জাফর সূর্য, পটুয়াখালী-১ আসনে কে এম আনোয়ারুজ্জামান মিয়া (চুন্নু), পটুয়াখালী-৪ আসনে বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, ভোলা-১ আসনে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বরিশাল-২ আসনে সাজ্জাদ হোসেন, বরিশাল-৩ আসনে কাজী সিদ্দিকুর রহমান, বরিশাল-৪ আসনে অ্যাডভোকেট আব্দুল হাই মাহবুব, বরিশাল-৫ আসনে কে এম মনিরুল আলম (স্বপন খন্দকার), বরিশাল-৬ আসনে মোহাম্মদ মোহসীন, পিরোজপুর-১ আসনে সাইদুল ইসলাম ডালিম, পিরোজপুর-২ আসনে সিদ্ধার্থ মণ্ডল, পিরোজপুর-৩ আসনে রণজিৎ কুমার হাওলাদারকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। এর মধ্যে দু’জন রয়েছেন সাংবাদিক নেতা।



