কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা ১১টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে ছয়সূতী বাসস্ট্যান্ড ও অষ্টগ্রাম অটো রাইস মিল সংলগ্ন ব্রিজের নিচে একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা'র সাথে যোগাযোগ করা হলে, এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।



