পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মঙ্গলবার রাত ৮টার দিকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জেপি) মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় চারটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের সমর্থনে এবং বিএনপি-জামায়াতের হরতাল-আবরোধের প্রতিবাদে মিছিল চলছিল। এ সময় জেপি নেতাকর্মীরা সভা শেষে দলীয় কার্যালয় থেকে বের হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং চারটি ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ অফিস ভাঙচুর মামলায় জেপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল, পৌর জাতীয় পার্টির সদস্যসচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, তারিকুজ্জামান সানিম, উপজেলা জাতীয় যুব সংহতির সদস্যসচিব মামুনুর রশিদ সরদার, পৌর ছাত্র সমাজের আহ্বায়ক মাহাবুব শরীফ শুভকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাণ্ডারিয়া থানার ওসি আশিকুজ্জামান জানান, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর মামলাসহ একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা জারি হলে জেপির পাঁচজনকে আটক করেছে ডিবি ও থানা পুলিশ। এ সময় একটি বিদেশী পিস্তলসহ পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
জেপির প্রেসিডিয়াম সদস্য মাহিবুল হোসেন মাহিম বলেন, আমরা জেপির চেয়ারম্যান আনোয়ার মঞ্জুর মনোনয়নপত্র দাখিল ও তার দোয়া মুনাজাতের জন্য প্রস্তুতিমূলক সভা শেষে দলীয় অফিস থেকে বের হওয়ার পরে আমাদের নেতাকর্মীকে পুলিশ ঘিরে রাখে। এ সময় তারা আমাদের বেশ কিছু নেতাকর্মীকে গ্রেফতার করে নিয়ে যায়। ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছি, তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা আমি জানি না।
উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন লিটন পেশকার বলেন, জেপি কর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায় এবং গুলিবর্ষণ করে।
পিরোজপুর পুলিশ সুপার সফিউর রহমান জানান, জেপির নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য চলতি বছরের ১৭ এপ্রিল সন্ধ্যায় দক্ষিণ শিয়াকাঠী মেডিক্যাল মোড়ে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করা হয়। এ সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর হয়।
ভাণ্ডারিয়ায় আ’লীগ কার্যালয় ভাঙচুর মামলায় জেপির সেক্রেটারিসহ ৫ জন গ্রেফতার
ককটেল বিস্ফোরণ : ধাওয়া-পাল্টাধাওয়া
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মঙ্গলবার রাত ৮টার দিকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জেপি) মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় চারটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। একটি...



